চুয়েটে চলছে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত "আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা—২০২৪" থেকে শুরু হয়েছে। শেখ রাসেল হল বনাম বঙ্গবন্ধু হলের মধ্যকার ম্যাচ দিয়ে দিয়ে শুরু হয় চুয়েটের আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা। এতে শেখ রাসেল হল ১-০ গোলে জয় লাভ করে। খেলায় একমাত্র গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দিন।
১ জুন বিজিত বঙ্গবন্ধু হল মুখোমুখি হবে ড. কিউ কে হলের। এর পরদিন বিজয়ী শেখ রাসেল হল শহীদ মোহাম্মাদ শাহ হলের বিপক্ষে।
বৃহস্পতিবার (৩০শে মে ২০২৪) বিকালে চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন চুয়েটের ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান,ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ—পরিচালক ড. মোঃ সাইফুল ইসলামসহ সকল হল এর প্রভোস্টগণ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ—প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।
অনুষ্ঠানে জানানো হয়ে, ছেলেদের পাঁচটি আবাসিক হলের প্রতিনিধি দল নিয়ে আয়োজন করা হয়েছে এবারের প্রতিযোগিতার। খেলায় মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল আগামী ৯ জুন ফাইনালে মুখোমুখি হবে।
দ্বিতীয় ম্যাচে শহীদ মোহাম্মাদ শাহ বনাম শহীদ তারেক হুদা হলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।







